ধর্মধামের সুপারিশের সাক্ষাৎকার
ধর্মধাম হলো প্রভুর গৃহ। ধর্মধামে প্রবেশ করা এবং ধর্মানুষ্ঠানসমূহে অংশগ্রহণ করার সেখানে একটা পবিত্র সুযোগ রয়েছে। এই সুযোগ তাদের জন্য সংরক্ষিত যারা আধ্যাত্মিকভাবে প্রস্তুত এবং অনুমোদিত যাজকত্বধারী নেতাদের দ্বারা নির্ধারিত প্রভুর মানদণ্ড অনুসরণ করার জন্য প্রচেষ্টা করে।
এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাজকত্বধারী নেতারা নীচের প্রশ্নগুলো ব্যবহার করে সদস্যের সাক্ষাৎকার নেয়।
ধর্মধামের সুপারিশের সাক্ষাৎকার প্রশ্নাবলী
-
তোমার কি ঈশ্বর, অনন্ত পিতা; তাঁর পুত্র, যীশু খ্রীষ্ট; এবং পবিত্র আত্মার উপর বিশ্বাস এবং সাক্ষ্য আছে?
-
যীশু খ্রীষ্টের প্রায়শ্চিত্ত এবং তোমার ত্রাণকর্তা ও মুক্তিদাতা হিসেবে তাঁর ভূমিকার কি তোমার কাছে কোন সাক্ষ্য আছে?
-
যীশু খ্রীষ্টের সুসমাচারের পুনরুদ্ধার সম্পর্কে তোমার কি কোন সাক্ষ্য আছে?
-
তুমি কি শেষকালীন ধার্মিকদের যীশু খ্রীষ্টের মন্ডলীর প্রেসিডেন্টকে ভাববাদী, ভবিষ্যৎদর্শী এবং দৈববাণী প্রকাশক হিসেবে এবং পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে সমর্থন করো যিনি যাজকত্বের সমস্ত চাবি ব্যবহার করার জন্য অনুমোদিত?
তুমি কি প্রথম প্রেসিডেন্সি এবং বারোজন প্রেরিতের কোরামের সদস্যদের ভাববাদী, ভবিষ্যৎদর্শী এবং দৈববাণী প্রকাশক হিসেবে সমর্থন করো?
তুমি কি অন্যান্য সাধারণ কর্তৃপক্ষ এবং মণ্ডলীর স্থানীয় নেতাদের সমর্থন করো?
-
প্রভু বলেছেন যে সমস্ত কিছু তাঁর সামনে “বিশুদ্ধভাবে” করতে হবে (উপদেশাবলী ও চুক্তিপত্র ৪২:৪১)।
তুমি কি তোমার চিন্তাভাবনা এবং আচরণে নৈতিক বিশুদ্ধতার জন্য চেষ্টা করো?
তুমি কি বিশুদ্ধতার বিধি মেনে চলো?
-
তোমার পরিবারের সদস্যদের এবং অন্যদের সাথে তোমার ব্যক্তিগত এবং প্রকাশ্যে আচরণে তুমি কি যীশু খ্রীষ্টের মণ্ডলীর শিক্ষা অনুসরণ করো?
-
তুমি কি শেষকালীন ধার্মিকদের যীশু খ্রীষ্টের মন্ডলীর বিপরীতে কোন শিক্ষা, প্রথা বা উপদেশাবলী সমর্থন করো বা প্রচার করো?
-
তুমি কি বাড়িতে এবং গির্জায় বিশ্রামবারকে পবিত্র রাখার চেষ্টা করো; তোমার সভাগুলোতে যোগদান করো; প্রভুর ভোজের জন্য প্রস্তুতি নেও এবং যোগ্যভাবে অংশগ্রহণ করো; এবং সুসমাচারের আইন ও আজ্ঞাগুলোর সাথে সামঞ্জস্য রেখে তোমার জীবনযাপন করো?
-
তুমি কি তোমার সমস্ত কাজে সৎ থাকার চেষ্টা করো?
-
তুমি কি পূর্ণ-দশমাংশ প্রদানকারী?
নতুন সদস্যদের জন্য যারা প্রতিনিধিদের বাপ্তিস্ম এবং স্বীকৃতি দান সম্পাদনের জন্য সুপারিশ চায়: তুমি কি দশমাংশ দেওয়ার আদেশ পালন করতে ইচ্ছুক?
-
তুমি কি প্রজ্ঞার বাক্য সম্পর্কে বোঝো এবং মেনে চলো?
-
(কোন শিশু বা যুবকের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রশ্নটি বাদ দেওয়া হয়।) তোমার কি প্রাক্তন স্বামী/স্ত্রী বা সন্তানদের প্রতি কোনও আর্থিক বা অন্যান্য বাধ্যবাধকতা আছে?
যদি হ্যাঁ হয়, তাহলে কি তুমি সেই বাধ্যবাধকতা পূরণে চলমান?
-
(কোন সদস্যের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রশ্নটি বাদ দেওয়া হয়েছে, যে আধ্যাত্মিক উপহার গ্রহণ করেনি।) তুমি ধর্মধামে যে চুক্তিসমূহ করেছো সেগুলো কি পালন করো?
-
(একজন সদস্যের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রশ্নটি বাদ দেওয়া হয়েছে, যে আধ্যাত্মিক উপহার গ্রহণ করেনি।) প্রাথমিক ধর্মানুষ্ঠানসমুহে নির্দেশিত বস্ত্র পরিধানের পবিত্র সুযোগকে তুমি কি সম্মান করো? (নিচে অন্তর্ভুক্ত “ধর্মধামের বস্ত্র পরিধান” বিবৃতিটি প্রত্যেক সদস্যকে পড়ে শোনাও।)
-
তোমার জীবনে কি এমন কোন গুরুতর পাপ আছে যা তোমার অনুতাপের অংশ হিসেবে যাজকত্বের ক্ষমতাধারণকারীর সাথে সমাধান করা প্রয়োজন?
-
তুমি কি নিজেকে প্রভুর গৃহে প্রবেশ করার এবং ধর্মধামের ধর্মানুষ্ঠানসমুহে অংশগ্রহণের যোগ্য মনে করো?
ধর্মধামের বস্ত্র পরিধান
প্রথম প্রেসিডেন্সি বস্ত্র পরিধানের বিষয়ে নিম্নলিখিত নির্দেশিকা প্রদান করেছেন:
“পবিত্র যাজকত্বের বস্ত্রটি আমাদের ধর্মধামের পর্দার সম্পর্কে স্মরণ করায়, এবং সেই পর্দাটি যীশু খ্রীষ্টের প্রতীকীস্বরূপ। যখন তুমি বস্ত্রটি পরিধান করো, তখন তুমি যীশু খ্রীষ্টের একটি পবিত্র চিহ্ন পরিধান করো। এটা পরিধান করে তুমি ভিতরে তাঁকে অনুসরণ করার সংকল্প বাইরে প্রকাশ করো। এছাড়াও বস্ত্রটি তোমার ধর্মধামের চুক্তিসমূহের একটি অনুস্মারক। তোমার সারা জীবনের জন্য দিনে ও রাতে বস্ত্রটি পরিধান করা উচিৎ। যদি এটা খুলতে হয় কোনো কাজের জন্য যেগুলো বস্ত্রটি পরিধান করে যথাযথভাবে করা যায় না, চেষ্টা করো যতো তাড়াতাড়ি সম্ভব এটা পুনরায় পরিধান করতে। যখন তুমি তোমার চুক্তিসমূহ বজায় রাখো, বস্ত্রটি পরিধান করার পবিত্র সন্মান সহ যেটা প্রারম্ভিক ধর্মানুষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে, তুমি ত্রানকর্তার করুণা, রক্ষা, শক্তি এবং ক্ষমতা বিশালভাবে অর্জন করতে পারবে।”
অতিরিক্ত নির্দেশনা
যাজকত্বধারী নেতা সদস্যকে তার সুপারিশ রক্ষা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে। এটা কখনোই ধার দেওয়া উচিত নয় এবং হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা অবিলম্বে প্রদানকারীকে জানাতে হবে।