মৌলিক সংস্থান
প্রভুর ভোজ


প্রভুর ভোজ

মণ্ডলীর সদস্যরা বিশ্রামবারে ঈশ্বরের আরাধনা এবং প্রভুর ভোজ গ্রহণের জন্য মিলিত হয়। এই ধর্মানুষ্ঠানের সময়, তারা ত্রাণকর্তার দেহ ও রক্তের বলিদান স্মরণ করার জন্য এবং তাদের পবিত্র চুক্তিসমূহ নবায়ন করার জন্য রুটি এবং জল গ্রহণ করে।

  • যাজকেরা ও মেল্কীষেদকীয় যাজকত্বের ধারকরা প্রভুর ভোজ আশীর্বাদ করে।

  • ডীকন, শিক্ষক, যাজক, এবং মেল্কীষেদকীয় যাজকত্বের ধারকরা প্রভুর ভোজ বিতরণ করতে পারে।

  1. রুটি আশীর্বাদকারী ব্যক্তি হাঁটু গেড়ে রুটির জন্য প্রভুর ভোজের প্রার্থনা করে (উপদেশাবলী ও চুক্তিপত্র ২০:৭৭ দেখো)।

    হে ঈশ্বর, অনন্ত পিতা, আমরা তোমার কাছে তোমার পুত্র যীশু খ্রীষ্টের নামে মিনতি করি যে, এই রুটিকে আশীর্বাদ ও পবিত্র কর যেন যে সকল আত্মা ইহা ভোজনে অংশ গ্রহণ করে, তাহারা যেন তোমার পুত্রের দেহের স্মরণে ভোজন করে, এবং তোমার নামে সাক্ষ্য বহন করে, হে ঈশ্বর, অনন্ত পিতা, তাহারা যেন তোমার পুত্রের নাম স্বেচ্ছায় গ্রহণ করতে পারে, এবং তাঁহাকে সর্বদা স্মরণ করে এবং তাঁহার আজ্ঞা সকল পালন করে যাহা তিনি তাহাদেরকে দিয়েছেন; যাহাতে তাঁহার আত্মা সর্বদা তাহাদের সঙ্গে থাকে। আমেন।

  2. জল আশীর্বাদকারী ব্যক্তি হাঁটু গেড়ে জলের জন্য প্রভুর ভোজের প্রার্থনা করে (উপদেশাবলী ও চুক্তিপত্র ২০:৭৯ দেখো)।

    হে ঈশ্বর, অনন্ত পিতা, আমরা তোমার কাছে তোমার পুত্র যীশু খ্রীষ্টের নামে মিনতি করি যে, এই জলকে আশীর্বাদ ও পবিত্র কর যেন যে সকল আত্মা ইহা পান করবেন, তাহারা যেন তোমার পুত্রের রক্তের স্মরণে ইহা পান করতে পারে, যাহা তাহাদের জন্য ঝড়েছিল; যেন তাহারা তোমার নামে সাক্ষ্য বহন করতে পারে, হে ঈশ্বর, অনন্ত পিতা, তাহারা যেন সর্বদা তাঁহাকে স্মরণ করতে পারে, যাহাতে তাঁহার আত্মা তাহাদের সঙ্গে থাকে। আমেন।