তেল উৎসর্গকরণ
অসুস্থ বা পীড়িত ব্যক্তিদের অভিষিক্ত করার আগে মেল্কীষেদকীয় যাজকদের অবশ্যই অলিভ তেল উৎসর্গ করতে হবে (যাকোব ৫:১৪ দেখো)। অন্য কোন তেল ব্যবহার করা যাবে না।
তেল উৎসর্গ করার জন্য একজন মেল্কীষেদকীয় যাজকত্বধারী:
-
অলিভ তেলের একটা খোলা পাত্র ধরে
-
প্রার্থনার মতো স্বর্গীয় পিতাকে সম্বোধন করে।
-
বলে যে সে মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতা অনুসারে কাজ করছে।
-
তেলকে উৎসর্গ করে (পাত্রকে নয়) এবং অসুস্থ ও পীড়িতদের অভিষিক্ত ও আশীর্বাদের জন্য বিশেষ ক্ষমতা প্রাপ্ত করে।
-
যীশু খ্রীষ্টের নামে শেষ করে।