মৌলিক সংস্থান
নিযুক্তকরণ


যাজকত্ব প্রদান করা এবং একটা পদে নিযুক্তকরণ

যাজকত্বের দুটো বিভাগ রয়েছে: হারোণের এবং মেল্কীষেদকীয়। যখন একজন ব্যক্তিকে যাজকত্ব প্রদান করা হয়, তখন তাকে যাজকত্বের একটা পদেও নিযুক্ত করা হয়। এই যাজকত্বের মধ্যে যেকোনো একটা প্রদানের পরে, একজন ব্যক্তিকে কেবল সেই যাজকত্বের অন্যান্য পদে নিযুক্ত করতে হবে।

স্টেক প্রেসিডেন্ট অথবা তার নির্দেশনায় একজন মেল্কীষেদকীয় যাজকত্বের ধারক একজন ব্যক্তিকে এল্ডারের পদে নিযুক্ত করতে পারে। শুধুমাত্র মেল্কীষেদকীয় যাজকত্বের ধারকরা বৃত্তে দাঁড়াতে পারে।

স্টেক প্রেসিডেন্ট অথবা তার নির্দেশনায় একজন প্রধান যাজক একজন ব্যক্তিকে প্রধান যাজকের পদে নিযুক্ত করতে পারে। শুধুমাত্র প্রধান যাজকরাই বৃত্তে দাঁড়াতে পারে।

একজন যাজক অথবা মেল্কীষেদকীয় যাজকত্বধারী একজন ভাইকে ডীকন, শিক্ষক বা যাজকের পদে নিযুক্ত করতে পারে। তাকে অবশ্যই বিশপের দ্বারা অনুমোদিত হতে হবে। বিশপ অথবা তার মনোনীত কাউকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

হারোণের যাজকত্বের নিযুক্তকরণে অংশগ্রহণের জন্য, একজন ব্যক্তিকে অবশ্যই একজন যাজক অথবা মেল্কীষেদকীয় যাজকত্বের ধারক হতে হবে।

একজন ব্যক্তিকে যাজকত্ব প্রদান এবং যাজক পদে নিযুক্ত করার জন্য, এক বা একাধিক অনুমোদিত যাজকত্বধারী সেই ব্যক্তির মাথায় হালকাভাবে তাদের হাত রাখে। তারপর যে প্রার্থনা করছে:

  1. ব্যক্তিকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকে।

  2. সেই ধর্মানুষ্ঠান সম্পাদনের জন্য নিজে যে ক্ষমতা ধারণ করে তা সে উল্লেখ করে (হয় হারোণের যাজকত্ব অথবা মেল্কীষেদকীয় যাজকত্ব)।

  3. হারোণের যাজকত্ব অথবা মেল্কীষেদকীয় যাজকত্ব প্রদান করে, যদি না এটি ইতিমধ্যেই অর্পণ করা হয়ে থাকে।

  4. ব্যক্তিকে হারোণের অথবা মেল্কীষেদকীয় যাজকত্বের একটি পদে নিযুক্ত করে এবং সেই পদের অধিকার, ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করে।

  5. আত্মার নির্দেশনায় আশীর্বাদের বাক্য প্রদান করে।

  6. যীশু খ্রীষ্টের নামে শেষ করে।

কোন ব্যক্তিকে যথাযথ যাজকত্ব প্রদানের পর তাকে যাজকত্বের পদে নিযুক্ত করার জন্য, যে ব্যক্তি ধর্মানুষ্ঠানটি সম্পাদন করে সে ধাপ ৩ বাদ দেয়।