মৌলিক সংস্থান
বাপ্তিস্মদান


বাপ্তিস্মদান

একজন ব্যক্তির মণ্ডলীতে সদস্য হতে হলে এবং পবিত্র আত্মা লাভ করতে হলে ক্ষমতাসম্পন্ন একজন ব্যক্তির দ্বারা জলে নিমজ্জনের মাধ্যমে বাপ্তিস্ম নেওয়া আবশ্যক। যারা মহিমান্বয়ন অর্জন করতে চায় তাদের সকলকে এই ধর্মানুষ্ঠান গ্রহণ করে ত্রাণকর্তার উদাহরণ অনুসরণ করতে হবে।

বাপ্তিস্মের ধর্মানুষ্ঠান একজন যাজক অথবা মেল্কীষেদকীয় যাজকত্বধারী ব্যক্তির দ্বারা সম্পাদিত হয়।

তত্ত্বাবধানকারী নেতার দ্বারা অনুমোদিত দুজন সাক্ষী প্রতিটা বাপ্তিস্ম সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষণ করে। শিশু এবং যুবক সহ মণ্ডলীর বাপ্তিস্মপ্রাপ্ত সদস্যরা সাক্ষী হিসেবে কাজ করতে পারে।

যদি উপদেশাবলী ও চুক্তিপত্র ২০:৭৩ পদে বর্ণিত কথাগুলো যথাযথভাবে বলা না হয়, তাহলে বাপ্তিস্ম পুনরাবৃত্তি করতে হবে। যদি ব্যক্তির শরীরের কিছু অংশ, চুল বা পোশাক সম্পূর্ণভাবে নিমজ্জিত না হয়, তাহলেও এটা পুনরাবৃত্তি করতে হবে।

বাপ্তিস্মের ধর্মানুষ্ঠান পালন করার জন্য, একজন যাজক অথবা মেল্কীষেদকীয় যাজকত্বের ধারক:

  1. বাপ্তিস্ম গ্রহণকারী ব্যক্তির সাথে জলে দাঁড়িয়ে।

  2. বাম হাত দিয়ে ব্যক্তির ডান হাতের কব্জি ধরে (সুবিধা এবং নিরাপত্তার জন্য)। বাপ্তিস্ম গ্রহণকারী ব্যক্তি তার বাম হাত দিয়ে যাজকের বাম হাতের কব্জি ধরে রাখে।

  3. তার ডান হাত সমকোণে তুলে ধরে।

  4. ব্যক্তির সম্পূর্ণ নাম উচ্চারণ করে এবং বলে, “যীশু খ্রীষ্টের দ্বারা অনুমোদিত হয়ে, আমি, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তোমাকে বাপ্তিস্ম দিচ্ছি। আমেন” (উপদেশাবলী ও চুক্তিপত্র ২০:৭৩)।

  5. তারপর ব্যক্তিটি ডান হাত দিয়ে তার নাক ধরে (সুবিধার জন্য); তারপর তার ডান হাত ব্যক্তির পিঠের উপরের দিকে রাখে এবং পোশাক সহ ব্যক্তিকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেয়।

  6. ব্যক্তিকে জল থেকে উঠে আসতে সাহায্য করে।