সূচনা
ধর্মানুষ্ঠানসমূহ এবং আশীর্বাদসমূহ হলো পবিত্র কাজ যা যাজকত্বের ক্ষমতা দ্বারা এবং যীশু খ্রীষ্টের নামে সম্পাদিত হয়।
স্বর্গীয় পিতা এবং যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস রেখে এবং পবিত্র আত্মার নির্দেশনা অনুসারে ধর্মানুষ্ঠানসমূহ এবং আশীর্বাদসমূহ সম্পাদন করতে হবে। নেতারা নিশ্চিত করে যে এগুলো যথাযথ অনুমোদনের সাথে (যেখানে প্রয়োজন), প্রয়োজনীয় যাজকত্বের ক্ষমতার সাথে, সঠিক উপায়ে এবং যোগ্য অংশগ্রহণকারীদের দ্বারা সম্পাদিত হচ্ছে।