মৌলিক সংস্থান
অসুস্থদের পরিচর্যাকাজ


অসুস্থদের পরিচর্যাকাজ

“হাত রাখার মাধ্যমে” অসুস্থদের পরিচর্যাকাজের দুটি অংশ রয়েছে: তেল দিয়ে অভিষেক করা এবং আশীর্বাদ দিয়ে সেই অভিষেককে মুদ্রাঙ্কিত করা। যদি উৎসর্গকৃত তেল পাওয়া না যায়, তাহলে মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতার দ্বারা অভিষেক ছাড়াই আশীর্বাদ দিতে পারে।

তেল দিয়ে অভিষিক্তকরণ একজন মেল্কীষেদকীয় যাজকত্বের ধারক দ্বারা করা হয়। সে:

  1. ব্যক্তির মাথায় এক ফোঁটা উৎসর্গকৃত তেল দেয়।

  2. ব্যক্তির মাথায় হালকাভাবে হাত রাখে এবং ব্যক্তিকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকে।

  3. বলে যে সে মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতা অনুসারে কাজ করছে।

  4. বলে যে সে এমন তেল দিয়ে অভিষেক করছে যা অসুস্থ ও পীড়িতদের অভিষেক এবং আশীর্বাদ করার জন্য উৎসর্গকৃত করা হয়েছে।

  5. যীশু খ্রীষ্টের নামে শেষ করে।

অভিষেক মুদ্রাঙ্কিত করার জন্য, এক বা একাধিক মেল্কীষেদকীয় যাজকত্বধারীরা ব্যক্তির মাথায় হালকাভাবে তাদের হাত রাখে। তারপর যে অভিষেক মুদ্রাঙ্কিত করে:

  1. ব্যক্তিকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকে।

  2. বলে যে সে মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতার দ্বারা অভিষেকটা মুদ্রাঙ্কিত করছে।

  3. আত্মার নির্দেশনা অনুসারে আশীর্বাদের বাক্য প্রদান করে।

  4. যীশু খ্রীষ্টের নামে শেষ করে।