মৌলিক সংস্থান
স্বীকৃতিদান


স্বীকৃতিদান এবং পবিত্র আত্মা দান

একজন ব্যক্তি বাপ্তিস্ম নেওয়ার পর, তাকে মণ্ডলীর সদস্য হিসেবে স্বীকৃতিদান করা হয় এবং হাত রাখার মাধ্যমে সে পবিত্র আত্মা লাভ করে (উপদেশাবলী ও চুক্তিপত্র ২০:৪১; প্রেরিত ১৯:১–৬ দেখো)। এই উভয় ধর্মানুষ্ঠান সম্পন্ন এবং সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ার পর ব্যক্তিটি মণ্ডলীর সদস্য হয় (যোহন ৩:৫; উপদেশাবলী ও চুক্তিপত্র ৩৩:১১; ৩ নেফী ২৭:২০ দেখো)।

বিশপ্রিকের নির্দেশনায়, এক বা একাধিক মেল্কীষেদকীয় যাজকত্বধারী ব্যক্তি স্বীকৃতিদানে অংশগ্রহণ করতে পারে। তারা ব্যক্তির মাথায় হালকাভাবে তাদের হাত রাখে। তারপর যে প্রার্থনা করছে:

  1. ব্যক্তিকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকে।

  2. বলে যে ধর্মানুষ্ঠানটি মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতা দ্বারা সম্পাদিত হচ্ছে।

  3. ব্যক্তিকে শেষকালীন ধার্মিকদের যীশু খ্রীষ্টের মন্ডলীর সদস্য হিসেবে স্বীকৃতিদান করে।

  4. বলে “পবিত্র আত্মা গ্রহণ করো” (পবিত্র আত্মার উপহার গ্রহণ করা’ না)।

  5. আত্মার নির্দেশনা অনুসারে আশীর্বাদের বাক্য প্রদান করে।

  6. যীশু খ্রীষ্টের নামে শেষ করে।