মৌলিক সংস্থান
সান্ত্বনা ও পরামর্শের আশীর্বাদ


সান্ত্বনা ও পরামর্শের আশীর্বাদ, যার মধ্যে পিতার আশীর্বাদও রয়েছে

সান্ত্বনা ও পরামর্শের আশীর্বাদ অথবা পিতার আশীর্বাদ প্রদানের জন্য, এক বা একাধিক মেল্কীষেদকীয় যাজকত্বধারীরা ব্যক্তির মাথায় হালকাভাবে তাদের হাত রাখে। তারপর যে প্রার্থনা করছে:

  1. ব্যক্তিকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকে।

  2. বলে যে আশীর্বাদটা মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতার দ্বারা সম্পাদিত হচ্ছে।

  3. আত্মার নির্দেশনা অনুসারে আশীর্বাদের বাক্য, সান্ত্বনা এবং পরামর্শ দেয়।

  4. যীশু খ্রীষ্টের নামে শেষ করে।