কবর উৎসর্গকরণ
একটি কবর উৎসর্গ করার জন্য, একজন মেল্কীষেদকীয় যাজকত্বের ধারক:
-
প্রার্থনার মতো স্বর্গীয় পিতাকে সম্বোধন করে।
-
বলে যে সে মেল্কীষেদকীয় যাজকত্বের ক্ষমতা দ্বারা কাজ করছে।
-
মৃত ব্যক্তির দেহের বিশ্রামস্থল হিসেবে সমাধিস্থলকে উৎসর্গ এবং পবিত্র করে।
-
প্রার্থনা করে যে স্থানটি পুনরুত্থান পর্যন্ত (যেখানে উপযুক্ত) পবিত্র এবং সুরক্ষিত থাকবে।
-
স্বর্গীয় পিতার কাছে বলে পরিবারকে সান্ত্বনা দিতে এবং আত্মার নির্দেশনা অনুসারে চিন্তাভাবনা প্রকাশ করে।
-
যীশু খ্রীষ্টের নামে শেষ করে।
যদি মণ্ডলীর কোন সদস্যের মৃতদেহ দাহ করা হয়, তাহলে তত্ত্বাবধানকারী নেতা তার বিচার শক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেন যে ছাই যেখানে রাখা হয়েছে সেই স্থানটি উৎসর্গ করা হবে কিনা।