ধর্মশাস্ত্র
২ নেফী ২২


অধ্যায় ২২

সহস্র বছরের দিনে সমস্ত মানুষ প্রভুর প্রশংসা করবে—তিনি তাদের মধ্যে বাস করবেন—যিশাইয় ১২ এর সাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে।

১ এবং সেইদিন তুমি বলবে: হে প্রভু, আমি তোমার প্রশংসা করবো; যদিও আমার উপর ক্রুদ্ধ ছিলে, তোমার ক্রোধ প্রশমিত হয়েছে, এবং তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো।

২ দেখো, ঈশ্বরই আমার পরিত্রাণ; আমি ভরসা রাখবো, ভয় পাবো না; কারণ প্রভু যিহোবা আমার শক্তি এবং আমার গান; তিনিই হলেন আমার পরিত্রাণ।

৩ অতএব, তোমরা আনন্দের সাথে পরিত্রাণের কূপ থেকে জল তুলবে।

৪ এবং সেইদিন তোমরা বলবে: প্রভুর প্রশংসা করো, তাঁর নাম ডাকো, মানুষের মধ্যে তাঁর কর্মসকল ঘোষণা করো, জানাও তাঁর নাম মহিমান্বিত।

৫ প্রভুর উদ্দেশ্যে গান গাও; কারণ তিনি উত্তম কাজ করেছেন; সমস্ত পৃথিবীর কাছেই এটা জানাও।

৬ আনন্দে চিৎকার করো, হে সিয়োনের অধিবাসী; কারণ ইস্রায়েলের পবিত্রতমই তোমাদের মধ্যে মহান।